২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রেকিট বেনকিজারের ৪০০% লভ্যাংশ ঘোষণা

ওষুধ ও রসায়ন খাতের কোম্পানি রেকিট বেনকিজার লিমিটেড ৪০০ শতাংশ অর্ন্তবর্তীকালীন নগদ লভ্যাংশ ঘোষণা করেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Oct 2016, 04:57 PM

Updated : 20 Aug 2022, 02:06 PM

সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে এ তথ্য জানানো হয় ।

চলতি হিসাব বছরের ৬ মাসের (জানুয়ারি-জুন) আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এই লভ্যাংশের সিদ্ধান্ত নিয়েছে কোম্পানিটির পরিচালনা পর্ষদ।

লভ্যাংশের জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ২০ নভেম্বর।

আলোচিত সময়ে রেকিট বেনকিজার শেয়ার প্রতিআয় করেছে ২৫ টাকা ৫ পয়সা, যা আগের বছর একই সময় ছিল ২৯ টাকা ১০ পয়সা।

এসময়ে শেয়ারপ্রতি সম্পদ মূল্য (এনএভি) হয়েছে ৫৩ টাকা ৫৩ পয়সা, যা আগের একই সময়ে ছিল ৬৩ টাকা ৮৪ পয়সা।