স্টান্ডার্ড সিরামিক দেবে ১০% নগদ লভ্যাংশ
পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি স্টান্ডার্ড সিরামিক ইন্ডাস্ট্রিজ শেয়ারহোল্ডারদের ১০ শতাংশ নগদ লভ্যাংশ দেবে।
২০১৬ সালের ৩০ জুন সমাপ্ত বছরের জন্য স্টান্ডার্ড সিরামিকের পরিচালনা পর্ষদ এ লভ্যাংশ ঘোষণা করেছে।
ঘোষণা অনুযায়ী, কোম্পানিটির শেয়ারহোল্ডাররা ১০ টাকা অভিহিত মূল্যের ১০০টি শেয়ারের বিপরীতে ১০০ টাকা করে পাবেন।
আলোচিত সময়ে কোম্পানির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে একটাকা ০৬ পয়সা, শেয়ারপ্রতি নীট সম্পদ রয়েছে (এনএভি) ১৪ টাকা ৯০ পয়সা।
কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে ২৪ ডিসেম্বর; এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ১৭ নভেম্বর।
