২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

এএমসিএল দেবে নগদ ৩২% লভ্যাংশ

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি এগ্রিকালচারাল মার্কেটিং কোম্পানি লিমিটেড (এমএমসিএল) শেয়ারহোল্ডারদের ৩২ শতাংশ নগদ লভ্যাংশ দেবে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Oct 2016, 05:12 PM

Updated : 20 Aug 2022, 02:05 PM

রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়েছে ।

এমএমসিএলে পরিচালনা পর্ষদ ২০১৬ সালের ৩০ জুন সমাপ্ত বছরের জন্য এ লভ্যাংশ ঘোষণা করেছে।

ঘোষণা অনুযায়ী, কোম্পানির শেয়ারহোল্ডাররা ১০ টাকা অভিহিত মূল্যের ১০০টি শেয়ারের বিপরীতে ৩২০ টাকা করে পাবে।

আলোচিত সময়ে কোম্পানির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৬ টাকা ৬২ পয়সা; শেয়ার প্রতি নীট সম্পদ রয়েছে (এনএভি) ৬৮ টাকা ৬ পয়সা।

কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে ১৫ ডিসেম্বর। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ১৭ নভেম্বর।