ইপিএস বেড়েছে আইপিডিসির
চলতি হিসাব বছরের প্রথম নয় মাসে আইপিডিসির শেয়ারপ্রতি আয় (ইপিএস) বেড়েছে।
মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়।
২০১৬ সালের জানুয়ারি-সেপ্টেম্বর সময়ের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী আলোচিত সময়ে কোম্পানিটির ইপিএস হয়েছে ১ টাকা ৬৭ পয়সা।
অর্থাৎ এ বছর ইপিএস আগের চেয়ে ৫৯ শতাংশ বেড়েছে।
এদিকে জুলাই-সেপ্টেম্বর সময়ে আইপিডিসির ইপিএস হয়েছে ৪৮ পয়সা, গতবছরের একই সময়ে ছিল ৫০ পয়সা।
