২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আইডিএলসির মুনাফা বেড়েছে

চলতি হিসাব বছরের প্রথম নয় মাসে আইডিএলসি ফাইন্যান্স লিমিটেডের মুনাফা বেড়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Oct 2016, 04:32 PM

Updated : 20 Aug 2022, 01:58 PM

২০১৬ সালের জানুয়ারি-সেপ্টেম্বর সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৫ টাকা ৩৪ পয়সা।

কোম্পানিটির নয় মাসের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদনের এ তথ্য মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে জানানো হয়।

পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক বহির্ভূত আর্থিক খাতের এ কোম্পানির আগের বছরের একই সময়ে ইপিএস হয়েছিল ৪ টাকা ৫৮ পয়সা । সে হিসেবে এ বছর মুনাফা আগের চেয়ে ১৬ দশমিক ৬০ শতাংশ বেড়েছে।

এদিকে তৃতীয় প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) কোম্পানিটির ইপিএস হয়েছে ১ টাকা ৮৩ পয়সা, যা গত বছরের একই সময়ে ছিল একটাকা ৩৩ পয়সা।