সূচক, লেনদেন কমেছে পুঁজিবাজারে
সপ্তাহের দ্বিতীয় দিনে দেশের দুই পুঁজিবাজারে সূচক এবং লেনদেন কমেছে।
সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স প্রায় ৯ পয়েন্ট কমে ৪ হাজার ৬৮৯ পয়েন্টে নামে।
ডিএসইতে ৪৪৮ কোটি ৬১ লাখ টাকার শেয়ার হাতবদল হয়েছে, যা আগের দিনের চেয়ে ১৯ দশমিক ৭৯ শতাংশ কম।
এদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ৩২ পয়েন্ট কমে ১৪ হাজার ৪১১ পয়েন্ট হয়েছে।
সিএসইতে লেনদেন হয়েছে ২৬ কোটি ৯৮ লাখ টাকার শেয়ার, যা আগের দিন থেকে প্রায় ৩৯ দশমিক ০৪ শতাংশ কম।
লেনদেনে থাকা ২৪১টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৭০টির, কমেছে ১৩৮টির ও অপরিবর্তিত রয়েছে ৩৩টির।
