২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বেক্সিমকো সিনথেটিক্সের ‘নো’ ডিভিডেন্ড

শেয়ারবাজারে তালিকাভুক্ত বেক্সিমকো গ্রুপের বেক্সিমকো সিনথেটিক্স শেয়ারহোল্ডারদের জন্য ‘নো’ ডিভিডেন্ড ঘোষণা করেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Oct 2016, 07:04 PM

Updated : 20 Aug 2022, 01:52 PM

রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইট এ তথ্য জানানো হয়।

কোম্পানিটি সর্বশেষ ১৮ মাসের ব্যবসায়ও ‘নো’ ডিভিডেন্ড ঘোষণা করা হয়েছে।

কোম্পানিটি সর্বশেষ ১৮ মাসে (জানুয়ারি ২০১৫-জুন ২০১৬) প্রতিটি শেয়ারে ১.১৮ টাকা লোকসান করেছে।

কোম্পানিটি ২০১৩ সালে প্রতিটি শেয়ারে ০.৪০ টাকা ও ২০১৪ সালে ০.৩১ টাকা লোকসান করে।

লোকসানের কারনে ২০১৩ সাল থেকে বেক্সিমকো সিনথেটিক্স শেয়ারহোল্ডারদের লভ্যাংশ বিতরণ বন্ধ করে দিয়েছে।

২০১৬ সালের ৩০ জুনে কোম্পানিটির প্রতিটি শেয়ারে সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২৩.৩৪ টাকায়।

কোম্পানিটির আর্থিক হিসাবসহ অন্যান্য বিষয়সমূহ শেয়ারহোল্ডারদের অনুমোদনের জন্য আগামি ১৯ নভেম্বর দুপুর দেড়টায় গাজীপুরে বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কে বার্ষিক সাধারন সভা (এজিএম) অনুষ্ঠিত হবে।

১৯৯৩ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানিটি শেয়ারহোল্ডারদের লভ্যাংশ না দেওয়ায় ‘জেড’ ক্যাটাগরিতে রয়েছে।