স্কয়ার ফার্মার পর্ষদ সভা ১৬ অক্টোবর
ওষুধ-রসায়ন খাতের কোম্পানি স্কয়ার ফার্মাসিটিক্যালস লিমিটেডের পরিচালনা পর্ষদের সভা ১৬ অক্টোবর বিকাল সাড়ে ৩টায় অনুষ্ঠিত হবে।
রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়।
সভায় কোম্পানির ১৫ মাসের অর্থাৎ এপ্রিল, ২০১৫ থেকে জুন, ২০১৬ পর্যন্ত সময়ের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।
স্কয়ার ফার্মা ১৯৯৫ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়।
