সূচক কমলেও লেনদেনে ঊর্ধ্বগতি
সপ্তাহের প্রথম দিন দেশের দুই পুঁজিবাজারে সূচক কমলেও লেনদেন বেড়েছে।
রোববার দিন শেষে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স প্রায় ২৫ পয়েন্ট কমে ৪ হাজার ৬৯৯ পয়েন্টে নেমেছে।
ডিএসইতে ৫৫৯ কোটি ২৯ লাখ টাকার শেয়ার হাতবদল হয়েছে, যা আগের দিনের চেয়ে ১৪ দশমিক ৪০ শতাংশ বেশি।
লেনদেনে থাকা ৩২৪টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৮৩টির, কমেছে ২০২টির ও অপরিবর্তিত রয়েছে ৩৯টির।
সিএসইতে লেনদেন হয় ৪৪ কোটি ২৬ লাখ টাকার শেয়ার, যা আগের দিন থেকে প্রায় ৪৪ দশমিক ১৫ শতাংশ বেশি।
লেনদেনে থাকা ২৪০টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৬৯টির, কমেছে ১৫২টি ও অপরিবর্তিত রয়েছে ১৯টির।
