সূচক বেড়েছে পুঁজিবাজারে
সপ্তাহের চতুর্থ দিনের লেনদেনে সূচক বেড়েছে দুই পুঁজিবাজারে।
বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স প্রায় ৫ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৭১৪ পয়েন্ট হয়েছে।
এই বাজারে ৫২৬ কোটি ৭৯ লাখ টাকার শেয়ার হাতবদল হয়েছে, যা আগের দিনের চেয়ে ৬.৩২ শতাংশ কম।
ডিএসইতে লেনদেনে থাকা ৩২২টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৪৮টির, কমেছে ১১১টির ও অপরিবর্তিত রয়েছে ৬৩টির।
সিএসইতে এদিন লেনদেন হয়েছে ৩৮ কোটি ৪০ লাখ টাকার শেয়ার, যা আগের দিন থেকে প্রায় ১৬.৩৫ শতাংশ বেশি।
লেনদেনে থাকা ২৫০টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১২৬ টির, কমেছে ৮৬ টি এবং অপরিবর্তিত রয়েছে ৩৮টির।
