তৃতীয় দিনেও ঊর্ধ্বগতি পুঁজিবাজার
সপ্তাহের তৃতীয় দিনে দেশের দুই পুঁজিবাজারে লেনদেনে সূচক বেড়েছে।
মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স প্রায় ১৮ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৭০৯ পয়েন্টে উঠেছে।
ডিএসইতে হাতবদল হয়েছে ৫৯৬ কোটি ৯৭ লাখ টাকার শেয়ার, যা আগের দিনের চেয়ে ৫ দশমিক ৮০ শতাংশ কম।
লেনদেনে থাকা ৩২৪টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৩৪টির, কমেছে ১৩৬টির ও অপরিবর্তিত রয়েছে ৫৪টির।
সিএসইতে লেনদেন হয়েছে ৩৩ কোটি টাকার শেয়ার, যা আগের দিন থেকে প্রায় ১ দশমিক শূন্য ৪ শতাংশ বেশি।
হাতবদল হওয়া ২৪৯টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৯৫ টির, কমেছে ১১৭টির ও অপরিবর্তিত রয়েছে ৩৭টির।
