২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দ্বিতীয় দিনে ঊর্ধ্বগতিতে পুঁজিবাজার

সপ্তাহের দ্বিতীয় দিনের লেনদেনে দেশের দুই পুঁজিবাজারে সূচক ও লেনদেন বেড়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Oct 2016, 04:10 PM

Updated : 11 Oct 2022, 08:49 PM

পুরনো খবর:

আড়াই ঘণ্টায় পুঁজিবাজারে ঊর্ধ্বগতি

সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স প্রায় দশমিক ২ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৬৯১ পয়েন্টে অবস্থান করছে।

ডিএসইতে লেনদেন আগের দিনের চেয়ে ১২ দশমিক ৩৭ শতাংশ বেড়ে ৫৯৬ কোটি ৯৭ লাখ টাকা হয়েছে।

হাতবদল হওয়া ৩২৫টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১১৩টির, কমেছে ১৬১টির ও অপরিবর্তিত রয়েছে ৫১টির।

এদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ১৬ পয়েন্ট বেড়ে ১৪ হাজার ৪১৬ পয়েন্টে অবস্থান করছে।

সিএসইতে লেনদেন আগের দিনের চেয়ে প্রায় ৭ দশমিক ৮৬ শতাংশ বেড়ে ৩২ কোটি ৬৬ লাখ টাকায় উঠেছে।

লেনদেনে থাকা ২৫৫টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৯৫ টির, কমেছে ১২৭টির ও অপরিবর্তিত রয়েছে ৩৩ টির।