২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আড়াই ঘণ্টায় পুঁজিবাজারে ঊর্ধ্বগতি

সপ্তাহের দ্বিতীয় দিনে দেশের পুঁজিবাজারে প্রথম আড়াই ঘণ্টার লেনদেনে সূচক বেড়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Oct 2016, 02:35 PM

Updated : 11 Oct 2022, 08:49 PM

সোমবার বেলা ১টা ১৬ মিনিট পর্যন্ত ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স প্রায় ৮ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৬৯৯ পয়েন্টে উঠে।

এ সময়ে ডিএসইতে ৩৭৪ কোটি ৭১ লাখ টাকার শেয়ার হাতবদল হয়।

লেনদেনে থাকা ৩২০টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৩০টির, কমেছে ১৩৪টির ও অপরিবর্তিত রয়েছে ৫৬টির।

অপর শেয়ার বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই বেলা ১টা ৮ মিনিট পর্যন্ত ৩০ পয়েন্ট বেড়ে ১৪ হাজার ৪৩০ পয়েন্টে উঠেছে।

এসময়ে সিএসইতে হাতবদল হয় ১৯ কোটি ৪৩ লাখ টাকার শেয়ার।

লেনদেনে থাকা ২২৮টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১০২টির, কমেছে ৯৪টির ও অপরিবর্তিত রয়েছে ৩২টির।