২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাড়ে ৩ লাখ শেয়ার বিক্রি করবে রিটেইল হোল্ডিংস

সাড়ে তিন লাখের বেশি শেয়ার বিক্রির ঘোষণা দিয়েছে বহুজাতিক কোম্পানি সিঙ্গার বাংলাদেশ লিমিটেডের করপোরেট উদ্যোক্তা রিটেইল হোল্ডিংস ভোল্ড বি.ভি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Sep 2016, 05:27 PM

Updated : 20 Aug 2022, 01:46 PM

মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসেইটে জানানো হয়, রিটেইল হোল্ডিংসের কাছে সিঙ্গারের মোট চার কোটি চার লাখ ৭২ হাজার ৫১টি শেয়ার আছে।

এর মধ্যে থেকে কোম্পানিটি তিন লাখ ৮৩ হাজার ৪৭২টি শেয়ার বিক্রি করবে।

রিটেইল হোল্ডিংস আগামী ৩১ অক্টোবরের মধ্যে বর্তমান বাজার দরে এসব শেয়ার বিক্রি করতে পারবে।