বিনিয়োগকারীদের ব্যাংক হিসাবে লিন্ডের লভ্যাংশ
বিদ্যুত-জ্বালানি খাতের কোম্পানি লিন্ডে বাংলাদেশ লিমিটেড সমাপ্ত হিসাব বছরের লভ্যাংশ বিনিয়োগকারীদের ব্যাংক হিসাবে পাঠিয়েছে।
বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে জানানো হয়, লিন্ডে বিডি ৩১ ডিসেম্বর, ২০১৬ হিসাব বছরের অন্তর্বর্তীকালীন লভ্যাংশ বিনিয়োগকারীদের ব্যাংক হিসাবে পাঠিয়েছে।
আলোচিত বছরে কোম্পানিটি ২০০ শতাংশ অন্তর্বর্তীকালীন লভ্যাংশ দিয়েছে।
