২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

একমির পর্ষদ সভা ২০ সেপ্টেম্বর

পুঁজিবাজারে তালিকাভুক্ত নতুন কোম্পানি একমি ল্যাবরেটরিজ লিমিটেডের পরিচালনা পর্ষদের সভা হবে আগামী ২০ সেপ্টেম্বর।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Sep 2016, 05:39 PM

Updated : 20 Aug 2022, 01:38 PM

বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে এ তথ্য জানিয়ে বলা হয়, সভা শুরু হবে বিকাল সাড়ে ৩টায়।

সভায় কোম্পানির ৩০ জুন, ২০১৬ সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে, যা থেকে কোম্পানিটির প্রথম লভ্যাংশ ঘোষণা আসতে পারে।

ওষুধ ও রসায়ন খাতের কোম্পানি একমি ল্যাবরেটরিজ পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়েছে চলতি বছরের জুন মাসে।

পুরনো খবর:

সম্পদ বেড়েছে একমির
ডিএসইর লেনদেনের ৩০% একমির