২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সম্পদ বেড়েছে একমির

স্থায়ী সম্পদ পুনর্মূল্যায়নের (রিভ্যালুয়েশন) পর পুঁজিবাজারে তালিকাভুক্ত একমি ল্যাবরেটরিজের ৪৩ কোটি ছয় লাখ টাকার সম্পদ বেড়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Sep 2016, 02:52 PM

Updated : 20 Aug 2022, 01:37 PM

মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে জানানো হয়, পুনর্মূল্যায়নের ফলে কোম্পানির এক হাজার ৬৮০ কোটি ৯৫ লাখ টাকার স্থায়ী সম্পদ বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ৭২৪ কোটি এক লাখ টাকায়।

একমি ল্যাবরেটরিজের স্থায়ী সম্পদ পুনর্মূল্যায়নে আসবাবপত্র, বই ও সাময়িকী বিবেচনায় নেওয়া হয়নি।