দর বেড়েছে পুঁজিবাজারে
সপ্তাহের চতুর্থ দিনে সূচক এবং লেনদেন বেড়েছে দেশের দুই পুঁজিবাজারে।
বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স এদিন প্রায় ২৬ পয়েন্ট বেড়ে চার হাজার ৫৯৫ পয়েন্ট হয়েছে।
এদিন ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৪৯৮ কোটি ৬০ লাখ টাকার শেয়ার হাতবদল হয়েছে, যা আগের দিনের চেয়ে ৪.৭৮ শতাংশ বেশি।
ডিএসইতে লেনদেনে থাকা ৩২০টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৫৪টির, কমেছে ১২০টির ও অপরিবর্তিত রয়েছে ৪৬টির দাম।
এ বাজারে লেনদেন হয়েছে ২৬ কোটি ৯৪ লাখ টাকার শেয়ার, যা আগের দিন থেকে ১৮.৩৬ শতাংশ বেশি।
লেনদেনে থাকা ২৩২টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১২৭টির, কমেছে ৬৭টি এবং অপরিবর্তিত রয়েছে ৩৮ টির দাম।
