সূচক বেড়েছে দুই বাজারে
সপ্তাহের চতুর্থ দিন দেশের দুই পুঁজিবাজারে প্রথম তিন ঘণ্টার লেনদেনে সূচক বেড়েছে।
বুধবার বেলা ১ টা ৪০ পর্যন্ত ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স প্রায় ২৫ দশমিক ৪৯ পয়েন্ট বেড়ে চার হাজার ৫৯৪ পয়েন্ট হয়েছে; হাতবদল হয়েছে ৩৪৯ কোটি ২৭ লাখ টাকার শেয়ার।
এ সময় ডিএসইতে লেনদেনে থাকা ৩১৮টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৭৭টির, কমেছে ৮৬টির ও অপরিবর্তিত রয়েছে ৫৫টির।
এসময়ে ২১১টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১১৫টির, কমেছে ৫৬টি এবং অপরিবর্তিত রয়েছে ৪০টির।
