ঈদে নয়দিন বন্ধ পুঁজিবাজার
আসন্ন ঈদুল আজহা উপলক্ষে দেশের দুই পুঁজিবাজারে ১১ থেকে ১৫ সেপ্টেম্বর লেনদেন বন্ধ থাকবে।
তবে ১১ সেপ্টেম্বরের আগে ও ১৫ সেপ্টেম্বরের পরে শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি রয়েছে। সবমিলিয়ে ছুটি থাকছে নয়দিন।
মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) বোর্ড সভায় এ সিদ্ধান্ত হয়েছে।
১৮ সেপ্টেম্বর থেকে আবার লেনদেন শুরু হবে ।
