২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সিমটেক্স ইন্ডাস্ট্রিজ ২২ শতাংশ লভ্যাংশ দেবে

পুঁজিবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি সিমটেক্স ইন্ডাস্ট্রিজ শেয়ারহোল্ডারদের ২২ শতাংশ লভ্যাংশ দেবে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Sep 2016, 04:46 PM

Updated : 20 Aug 2022, 01:37 PM

এর মধ্যে ২০ শতাংশ নগদ হিসেবে ও ২ শতাংশ বোনাস হিসেবে দেওয়া হবে।

আগের দিন কোম্পানির পর্ষদ সভায় গত অর্থবছরের জন্য এ লভ্যাংশ ঘোষণা করা হয় বলে মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে জানানো হয় ।

২০১৬ সালের ৩০ জুন শেষ হওয়া হিসাব বছরে কোম্পানির শেয়ারপ্রতি আয় হয়েছে ২ টাকা ৫৪ পয়সা। এ সময়ে শেয়ারপ্রতি প্রকৃত সম্পদমূল্য হয়েছে ২৩ টাকা ২৯ পয়সা।

কোম্পানির বার্ষিক সাধারণ সভা হবে আগামী ২৩ অক্টোবর। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২৯ সেপ্টেম্বর।