২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

৫০০ কোটি টাকার বন্ড ছাড়বে প্রিমিয়ার ব্যাংক

পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রিমিয়ার ব্যাংক ৫০০ কোটি টাকার বন্ড ছাড়ার সিদ্ধান্ত নিয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Sep 2016, 03:55 PM

Updated : 20 Aug 2022, 01:37 PM

মূলধন টায়ার-২ শর্ত পূরণে ব্যাংকটির পরিচালনা পর্ষদ বন্ড এই স্দ্ধিান্ত নিয়েছে বলে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে মঙ্গলবার জানানো হয় ।

আগে নন-কনভার্টেবল সাব-অর্ডিনেটেড বন্ডের পরিমাণ ৩০০ কোটি টাকা ধরা হলেও ব্যাংকটির পরিচালনা পর্ষদ পরে তা বাড়ানোর সিদ্ধান্ত নেয়।

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) অনুমোদন পেলেই ব্যাংকটি বন্ড ছাড়তে পারবে।