ঊর্ধ্বগতিতে পুঁজিবাজার
সপ্তাহের দ্বিতীয় দিনে সুচক বেড়েছে দেশের দুই পুঁজিবাজারে ।
সোমবার লেনদেন শেষে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স প্রায় ৬ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৫৬৪ পয়েন্টে অবস্থান করছে।
ডিএসইতে ৪২৫ কোটি ২৮ লাখ টাকার শেয়ার হাতবদল হয়েছে, যা আগের দিনের চেয়ে ১১ দশমিক ৬০ শতাংশ কম।
অপর শেয়ার বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ৩৫ পয়েন্ট বেড়ে ১৪ হাজার ১৯ পয়েন্টে অবস্থান করছে।
এদিন লেনদেন হয়েছে ২৮ কোটি ৪৩ লাখ টাকার শেয়ার, যা আগের দিনের চেয়ে প্রায় ৬ দশমিক ৩০ শতাংশ বেশি।
লেনদেনে থাকা ২৪৩টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১১৪ টির, কমেছে ৯৭টির এবং ৩২টির দর অপরিবর্তিত রয়েছে।
