২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

প্রথম ৩ ঘণ্টায় পুঁজিবাজারে সূচকে ঊর্ধ্বগতি

সপ্তাহের দ্বিতীয় দিনের লেনদেনে প্রথম তিন ঘণ্টায় দেশের দুই পুঁজিবাজারে সূচক বেড়েছে ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Sep 2016, 01:52 PM

Updated : 20 Aug 2022, 01:36 PM

সোমবার বেলা ১টা ২০ মিনিট পর্যন্ত ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স প্রায় ৭ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৫৬৪ পয়েন্টে উঠে।

এ সময়ে ২৬৮ কোটি ৬৮ লাখ টাকার শেয়ার হাতবদল হয়েছে।

ডিএসইতে লেনদেনে থাকা ৩১২টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১২৫টির, কমেছে ১২৯টির ও অপরিবর্তিত রয়েছে ৫৮টির।

অপর শেয়ার বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই সোয়া ১টা পর্যন্ত ২৫ পয়েন্ট বেড়ে ১৪ হাজার ৮ পয়েন্টে উঠে।

এসময়ে লেনদেন হয়েছে ১৬ কোটি ১৫ লাখ টাকার শেয়ার।

লেনদেনে থাকা ২১২টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৯৬টির, কমেছে ৮৬টির ও অপরিবর্তিত রয়েছে ৩০ টির।