২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ডিবিএইচ দেবে ৩৫% লভ্যাংশ

পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংকবহির্ভূত আর্থিক খাতের কোম্পানি ডিবিএইচ শেয়ারহোল্ডারদের ৩৫ শতাংশ লভ্যাংশ দেবে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Sep 2016, 04:00 PM

Updated : 20 Aug 2022, 01:36 PM

এর মধ্যে ৩০ শতাংশ নগদ ও ৫ শতাংশ বোনাস হিসেবে পাবে তারা।

গত অর্থবছরের জন্য কোম্পানিটির পরিচালনা পর্ষদ বৃহস্পতিবার এই সিদ্ধান্ত নেয় বলে রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ওয়েবসাইটে জানিয়েছে।

একইসঙ্গে ডিবিএইচ হিসাব বছর পরিবর্তনেরও ঘোষণা দিয়েছে।

২০১৬ সালের ৩০ জুনে সমাপ্ত হিসাব বছরে কোম্পানির শেয়ারপ্রতি আয় হয়েছে ৬ টাকা ৬৭ পয়সা; শেয়ারপ্রতি প্রকৃত সম্পদমূল্য ৩১ টাকা ১০ পয়সা।

কোম্পানির বার্ষিক সাধারণ সভা হবে ২৪ নভেম্বর, যার রেকর্ড ডেট ২৯ সেপ্টেম্বর।

কোম্পানির পরিচালনা পর্ষদ কোম্পানি আইন-১৯৯৪ ও বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) নির্দেশনা অনুযায়ী ডিবিএইচ হিসাব বছর পরিবর্তন করে জানুয়ারি-ডিসেম্বর করবে।

কোম্পানিটির পরবর্তী হিসাব স্বল্প মেয়াদে ১ জুলাই, ২০১৬ থেকে ৩১ ডিসেম্বর, ২০১৬ সময়ের জন্য করা হবে।

আগামী বছর ৩০ জুনের আগেই বার্ষিক সাধারণ সভা (এজিএম) করে হিসাব বছর পরিবর্তনে শেয়ারহোল্ডারদের সম্মতি নেওয়া হবে।

গত ২৭ এপ্রিল বিএসইসির ৫৭০তম সভায় ব্যাংক-বিমা-আর্থিক প্রতিষ্ঠান ছাড়া তালিকাভুক্ত সব কোম্পানিকে একই অর্থ বছর অনুসরণের নির্দেশনা দেওয়া হয়; অর্থাৎ জুলাই থেকে জুন আর্থিক বছর অনুসরণ করতে হবে, যা ২০১৬ সালের ১ জুলাই থেকে কার্যকর হয়েছে।