সূচক বাড়িয়ে সপ্তাহ শেষ পুঁজিবাজারে
সপ্তাহের শেষ দিনে সূচক বেড়েছে বাংলাদেশের দুই পুঁজিবাজারে।
ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স বৃহস্পতিবার প্রায় ২২ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৫৪৯ পয়েন্ট হয়েছে।
তবে এদিন লেনদেন কমেছে। এই বাজারে ৪০৯ কোটি ৩৯ লাখ টাকার শেয়ার হাতবদল হয়েছে, যা আগের দিনের চেয়ে শূন্য দশমিক ৫৩ শতাংশ কম।
ডিএসইতে লেনদেনে থাকা ৩১৮টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৫৯টির, কমেছে ৯৫টির ও অপরিবর্তিত রয়েছে ৬৪টির দাম।
সিএসইতে এদিন লেনদেন হয়েছে ২০ কোটি ৯৪ লাখ টাকার শেয়ার, যা আগের দিন থেকে ৫ দশমিক ৪০ শতাংশ কম।
লেনদেনে থাকা ২৫১টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৪১টির, কমেছে ৬৭টি এবং অপরিবর্তিত রয়েছে ৪৩টির দাম।
