বিক্রি হচ্ছে এসআইবিলের ১৪ লাখ শেয়ার
সোস্যাল ইসলামী ব্যাংকের উদ্যোক্তা বেগম জোহরা আলম তার হাতে থাকা ১৪ লাখ শেয়ার বিক্রির ঘোষণা দিয়েছেন।
জোহরা আলমের কাছে কোম্পানির মোট ১৪ লাখ ৮২ হাজার ৮৪৬টি শেয়ার আছে। এর মধ্যে থেকে তিনি ১৪ লাখ শেয়ার বিক্রি করবেন।
এই উদ্যোক্তা আগামী ৩০ কার্যদিবসের মধ্যে বর্তমান বাজার দরে উল্লেখিত পরিমাণ শেয়ার বিক্রি করতে পারবেন।
