এমবি ফার্মার দর বেড়েছে অস্বাভাবিক
পুঁজিবাজারে ওষুধ খাতে তালিকাভুক্ত এমবি ফার্মার শেয়ারের দরে অস্বাভাবিক বৃদ্ধির কারণ জানে না কোম্পানিটি।
এতে দেখা যায়, এমবি ফার্মার শেয়ার দর গত ৩১ জুলাই থেকে ২১ আগস্ট পর্যন্ত ধারাবাহিকভাবে বেড়েছে।
এ সময়ে শেয়ারটির দর ৩২৮ টাকা ১০ পয়সা থেকে বেড়ে ৫৮১ টাকা ৩০ পয়সা পর্যন্ত উঠেছে।
কোনো কারণ ছাড়া এমবি ফার্মার শেয়ারের এই দর বাড়াকে অস্বাভাবিক বিবেচনা করে ২৮ অগাস্ট ডিএসই কোম্পানির কাছে চিঠি পাঠায়।
জবাবে কোম্পানিটি জানায়, শেয়ারের লেনদেনে প্রভাব ফেলতে পারে এমন কোনো অপ্রকাশিত তথ্য কোম্পানির কাছে নেই।
