‘বিনা কারণে’ বাড়ছে মডার্ন ডাইংয়ের শেয়ার দর
শেয়ার দর অস্বাভাবিকভাবে বাড়ার কোনো কারণ জানাতে পারেনি পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি মডার্ন ডাইং অ্যান্ড স্ক্রিন প্রিন্টিং।
পুঁজিবাজারে ১৯৮৮ সালে তালিকাভুক্ত ‘জেড’ ক্যাটাগরির কোম্পানি মডার্ন ডাইংয়ের শেয়ার দর ২৮ অগাস্ট লেনদেন শেষে দাঁড়ায় ৩১৯ টাকায়।
গত ৯ অগাস্ট কোম্পানিটির শেয়ার দর ছিল ১৩৮.৬ টাকা। অর্থাৎ ১১ কার্যদিবসে দর বেড়েছে ২০২.৪ টাকা বা ১৪৬ শতাংশ।
