মডার্ন ডাইংয়ের শেয়ার হঠাৎ চাঙ্গা
মডার্ন ডাইং অ্যান্ড স্ক্রিন প্রিন্টিং লিমিটেডের শেয়ার দর সাত দিনের ব্যবধানে ৬০ টাকার বেশি বাড়লেও তার পেছনে কোনো কারণ জানাতে পারেনি কোম্পানিটি।
কোম্পানিটির শেয়ার দর গত ৯ অগাস্ট থেকে ১৬ অগাস্ট পর্যন্ত টানা বেড়েছে।
আলোচিত সময়ে শেয়ারটির দর ১৩৮ টাকা ৬০ পয়সা থেকে বেড়ে সর্বশেষ ২০০ টাকা ৬০ পয়সা পর্যন্ত লেনদেন হয়েছে।
১৯৮৮ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের এই কোম্পানির শেয়ার দর ছয় মাস আগে ১০০ টাকারও কম ছিল।
