ডিএসইতে দরবৃদ্ধির শীর্ষে এস আলম কোল্ড রোল্ড স্টিলস
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের প্রথম দিনের লেনদেনে সবচেয়ে বেশি দর বেড়েছে এস আলম কোল্ড রোল্ড স্টিলস লিমিটেডের শেয়ারের।
রোববার লেনদেন শেষে কোম্পানিটির দর বেড়েছে ৯ দশমিক ৮০ শতাংশ।
বৃহস্পতিবারের সমাপনী মূল্যের (ক্লোজিং প্রাইস) সঙ্গে রোববারের সমাপনী মূল্যের পার্থক্য হিসাবে কোম্পানিটির শেয়ারে এ দর বৃদ্ধি হয়েছে।
ডিএসইর ওয়েবসাইট থেকে জানা গেছে, বৃহস্পতিবার এস আলম কোল্ড রোল্ড স্টিলস লিমিটেডের সমাপনী মূল্য ছিল ২৫.৫০ টাকা। রোববার দিন শেষে তা দাঁড়িয়েছে ২৮ টাকা।
ডিএসইতে এদিন দরবৃদ্ধির শীর্ষ ১০ কোম্পানির মধ্যে দ্বিতীয় স্থানে রয়েছে রহিম টেক্সটাইল মিলস লিমিটেড। কোম্পানিটির দর বেড়েছে ৮ দশমিক ৭৫ শতাংশ।
এরপর রয়েছে যথাক্রমে কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স (৭ দশমিক ৭০ শতাংশ), এ্যাপেক্স ফুডস্ (৬ দশমিক ৩৪ শতাংশ), ট্রাস্ট ব্যাংক (৬ দশমিক ১৬ শতাংশ), মিরাকল ইন্ডাস্ট্রিজ (৫ দশমিক ৩৯ শতাংশ), সিটি জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি (৫ দশমিক ৩১ শতাংশ), আল-হাজ্ব টেক্সটাইল মিলস্ (৫ দশমিক ১৪ শতাংশ) , ঢাকা ইন্স্যুরেন্স কোম্পানি (৪ দশমিক ৮৬ শতাংশ) এবং মার্কেন্টাইল ইন্স্যুরেন্স কোম্পানি (৪ দশমিক ৬৭ শতাংশ) ।
তালিকায় ‘জেড’ ক্যাটাগরিভুক্ত কোম্পানি বিবেচনায় নেওয়া হয়নি।
