সাড়ে ৩ ঘণ্টায় পতনের ধারায় পুঁজিবাজার
সপ্তাহের তৃতীয় দিনের লেনদেনে প্রথম সাড়ে তিন ঘণ্টায় দেশের দুই পুঁজিবাজারে সূচক কমেছে।
মঙ্গলবার বেলা ১টা ৫৩ মিনিট পর্যন্ত ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স প্রায় ৭ দশমিক ৫১ পয়েন্ট কমে ৪ হাজার ৫৭০ পয়েন্টে নেমেছে।
এ সময়ে ডিএসইতে ৪৬৯ কোটি ৪৯ লাখ টাকার শেয়ার হাতবদল হয়েছে।
লেনদেনে থাকা ৩১৯টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১২৪টির, কমেছে ১৩১টির ও অপরিবর্তিত রয়েছে ৬৩টির।
এসময় সিএসইতে লেনদেন হয়েছে ১৬ কোটি ৮৮ লাখ টাকার শেয়ার।
হাতবদল হওয়া লেনদেনে থাকা ২৪০টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৮৯টির, কমেছে ১০৯টির এবং অপরিবর্তিত রয়েছে ৪২টির।
