দরপতন পুঁজিবাজারে
সপ্তাহের প্রথম দিনের লেনদেনে দেশের দুই পুঁজিবাজারে সূচক ও লেনদেন কমেছে।
রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স প্রায় ৬ পয়েন্ট কমে ৪ হাজার ৫৭৯ পয়েন্টে হয়েছে।
হাতবদল হয়েছে ৪৭০ কোটি ৭০ লাখ টাকার শেয়ার, যা আগের দিনের চেয়ে ৮ দশমিক শূন্য ৫ শতাংশ কম।
ডিএসইতে লেনদেনে থাকা ৩২১টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৮৩টির, কমেছে ১৬৮টির ও অপরিবর্তিত রয়েছে ৭০টির দাম।
এই বাজারে লেনদেন হয়েছে ২৬ কোটি ১১ লাখ টাকার শেয়ার, যা আগের দিনের চেয়ে ৬ দশমিক ৬৭ শতাংশ কম।
লেনদেনে থাকা ২৬০টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৮৩টির, কমেছে ১৪৫টির ও অপরিবর্তিত রয়েছে ৩২ টির।
