আড়াই ঘণ্টায় মিশ্র প্রবণতা পুঁজিবাজারে
সপ্তাহের প্রথম দিনে দেশের দুই পুঁজিবাজারে প্রথম আড়াই ঘণ্টার লেনদেন মিশ্র প্রবণতায় শেষ হয়েছে।
এর মধ্যে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক বাড়লেও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) কমেছে।
রোববার বেলা ১২টা ৫৩ মিনিট পর্যন্ত ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স প্রায় ২ দশমিক ১৫ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৫৮৭ পয়েন্টে ওঠেছে; হাতবদল হয়েছে ২৬৬ কোটি ৩ লাখ টাকার শেয়ার।
ডিএসইতে লেনদেনে থাকা ৩১৬টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১০১টির, কমেছে ১৫০টির ও অপরিবর্তিত রয়েছে ৬৫টির।
অন্যদিকে সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই বেলা ১২টা ৫০ মিনিট পর্যন্ত ৫ পয়েন্ট কমে ১৪ হাজার ৯৮ পয়েন্টে নেমেছে; লেনদেন হয়েছে ১৩ কোটি ৪৪ লাখ টাকার শেয়ার।
লেনদেনে থাকা ২২৮টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৭৪টির, কমেছে ১১৭টির ও অপরিবর্তিত রয়েছে ৩৭টির।
