২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

তিন দিনে ২০ শতাংশ বেড়েছে স্টাইল ক্রাফটের দর

কোনো কারণ ছাড়া বাড়ছে বস্ত্র খাতের কোম্পানি স্টাইল ক্রাফট লিমিটেডের শেয়ারের দর ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Aug 2016, 02:40 PM

Updated : 20 Aug 2022, 01:28 PM

১১ অগাস্ট থেকে তিন কার্য দিবসে ১৯ দশমিক ৮২ শতাংশ বেড়েছে কোম্পানিটির শেয়ারের দর।

ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে বৃহস্পতিবার এ তথ্য প্রকাশ করা হয়।

ডিএসই বলছে, কোম্পানিটির শেয়ারের অস্বাভাবিক দর বাড়ার পেছনের কারণ জানতে চেয়ে ডিএসই বুধবার নোটিস পাঠালে কোনো রকম অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই শেয়ারের দর বাড়ছে কোম্পানিটি জানায়।

১১ অগাস্ট থেকে ১৭ আগস্ট পর্যন্ত স্টাইল ক্রাফট লিমিটেডের শেয়ারের দর টানা বেড়ে চলেছে। আলোচিত সময়ে শেয়ারটির দর ১১১৭ টাকা ৮০ পয়সা থেকে বেড়ে সর্বশেষ  ১৩৩৯ টাকা ৩ পয়সা পর্যন্ত লেনদেন হয়েছে।