২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দেড় ঘণ্টার লেনদেনে দরপতন পুঁজিবাজারে

সপ্তাহের শেষ দিনের লেনদেনে প্রথম দেড় ঘণ্টায় দেশের দুই পুঁজিবাজারে সূচক কমেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Aug 2016, 12:41 PM

Updated : 11 Oct 2022, 08:37 PM

বৃহস্পতিবার বেলা ১১টা ৪৭ পর্যন্ত ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স প্রায় ৪ দশমিক ৭৭ পয়েন্ট কমে ৪ হাজার ৫৯০ পয়েন্টে নেমেছে; হাতবদল হয়েছে ১৭৯ কোটি ৩৩ লাখ টাকার শেয়ার।

এ সময় ডিএসইতে লেনদেনে থাকা ৩০৯টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১১৭টির, কমেছে ১৪০টির ও অপরিবর্তিত রয়েছে ৫২টির।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই বেলা ১১টা ৪৪ পর্যন্ত ৪ পয়েন্ট কমে ১৪ হাজার ১২৩ পয়েন্ট হয়েছে; লেনদেন হয়েছে ৯ কোটি ২৪ লাখ টাকার শেয়ার।

এসময়ে সিএসইতে লেনদেনে থাকা ১৭৭টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৭০টির, কমেছে ৭১টি এবং অপরিবর্তিত রয়েছে ৩৬টির।