২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

এমারেল্ড অয়েলের উৎপাদন বন্ধ, জানত না ডিএসই

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি এমারেল্ড অয়েলের উৎপাদন প্রায় দেড় মাস বন্ধ থাকলেও তা জানত না ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Aug 2016, 05:20 PM

Updated : 20 Aug 2022, 01:28 PM

Image
এমারেল্ড অয়েলের একটি পণ্য। ফাইল ছবি

এমারেল্ড অয়েলের একটি পণ্য। ফাইল ছবি

যন্ত্রপাতির বার্ষিক ‘মেরামত কাজের জন্য’ গত ২৭ জুন থেকে উৎপাদন বন্ধ রয়েছে কোম্পানিটির।

বিষয়টি গণমাধ্যমে প্রকাশের পর তা জানতে পারার কথা বুধবারই জানিয়েছে ডিএসই।

এদিন দেশের প্রধান এই পুঁজিবাজারের ওয়েবসাইট থেকে জানা গেছে, এমারেল্ড অয়েলের উৎপাদন বন্ধের বিষয়টি গণমাধ্যমে আসার পর সে বিষয়ে কোম্পানিটির কাছে জানতে চায় ডিএসই।

জবাবে কোম্পানিটি জানিয়েছে, বছরে একবার মেশিনারিজ ও সরঞ্জাম ‘সার্ভিসিং’ করতে ৩৫-৪০ দিন লাগে। তবে এবার বর্ষা মৌসুমের কারণে বার্ষিক ‘সার্ভিসিং’ শেষ করতে দেরি হচ্ছে।

আগামী ২০ অগাস্ট ফের উৎপাদন শুরু করবে বলে আশা করছে খাদ্য ও আনুষঙ্গিক খাতের কোম্পানিটি।