জেমিনি সি ফুডের ৭০% লভ্যাংশ ঘোষণা
পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি জেমিনি সি ফুডের পরিচালনা পর্ষদ শেয়ার হোল্ডারদের জন্য ৭০ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। এর মধ্যে ৫০ শতাংশ বোনাস ও ২০ শতাংশ নগদ লভ্যাংশ।
বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়েছে।
মঙ্গলবার কোম্পানিটির পরিচালনা পর্ষদের সভায় এ সিদ্ধান্ত হয়।
৩০ জুন, ২০১৬ সমাপ্ত হিসাব বছরের জন্য এ লভ্যাংশ ঘোষণা করা হয়েছে।
কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে আগামী ২১ সেপ্টেম্বর। এর জন্য রেকর্ড ডেট ঘোষণা করা হয়েছে ৭ সেপ্টেম্বর।
