২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

৪০% নগদ লভ‌্যাংশ ঘোষণা এপেক্স ট‌্যানারির

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি এপেক্স ট্যানারির পরিচালনা পর্ষদ শেয়ার হোল্ডারদের জন্য ৪০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Aug 2016, 04:04 PM

Updated : 20 Aug 2022, 01:28 PM

বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ওয়েবসাইটে দেওয়া তথ‌্যে বলা হয়, মঙ্গলবার কোম্পানির পর্ষদ সভায় এ সিদ্ধান্ত হয়েছে।

৩০ জুন, ২০১৬ সমাপ্ত হিসাব বছরের জন্য এ লভ্যাংশ ঘোষণা করা হয়েছে।

আলোচিত সময়ে এপেক্স ট‌্যানারির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৫ টাকা ৯৭ পয়সা। আর শেয়ার প্রতি প্রকৃত সম্পদমূল্য হয়েছে ৭৪ টাকা ৭২ পয়সা ।

কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে আগামী ০২ অক্টোবর। এর জন্য রেকর্ড ডেট ঘোষণা করা হয়েছে ৮ সেপ্টেম্বর।