ডিএসইতে সূচক ও লেনদেন বেড়েছে, কমেছে সিএসইতে
সপ্তাহের চতুর্থ দিন বাংলাদেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্যসূচক ও লেনদেন বাড়লেও কমেছে অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই)।
সপ্তাহের তৃতীয় দিন মঙ্গলবারের লেনদেনে ডিএসইতে সূচক ও লেনদেন উভয়ই কমেছিল। আর সিএসইতে সূচক কমলেও বেড়েছিল লেনদেন।
বুধবার ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স প্রায় ২ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৫৬৯ পয়েন্ট হয়েছে।
এদিন ডিএসইতে ৪৮১ কোটি ৮৬ লাখ টাকার শেয়ার হাতবদল হয়েছে, যা আগের দিনের চেয়ে ৬.১৩ শতাংশ বেশি।
বুধবার সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৩ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৪ হাজার ৫৯ পয়েন্টে।
সিএসইতে এদিন লেনদেন হয় ২২ কোটি ৮২ লাখ টাকার শেয়ার, যা আগের দিনের চেয়ে প্রায় ১২.৫৫ শতাংশ কম।
লেনদেনে থাকা ২৫৪টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১০০টির, কমেছে ১১৩টির এবং অপরিবর্তিত রয়েছে ৪১টির।
