২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দরপতনের শীর্ষে প্রাইম ইসলামি লাইফ

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সবচেয়ে বেশি প্রাইম ইসলামি লাইফ ইন্সুরেন্সের শেয়ারের দর কমেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Aug 2016, 05:23 PM

Updated : 20 Aug 2022, 01:24 PM

মঙ্গলবার লেনদেন শেষে কোম্পানিটির শেয়ারের দর কমেছে ৯ দশমিক ৫৪ শতাংশ।

ডিএসইর ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, সোমবার প্রাইম ইসলামি লাইফ ইন্সুরেন্স কোম্পানির শেয়ারের সমাপনী দর ছিল ৬২ টাকা ৬ পয়সা, মঙ্গলবার দিন শেষে ৫৬ টাকা ৯০ পয়সায় নেমেছে।

এদিন দরপতনে শীর্ষ ১০ কোম্পানির মধ্যে দ্বিতীয় স্থানে রয়েছে এক্সজিম ব্যাংক ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড; কমেছে ৬ দশমিক ১ শতাংশ।

এরপর রয়েছে যথাক্রমে  জেমিনী সী ফুড (৫ দশমিক ৭৮ শতাংশ), মডার্ন ডাইং এন্ড স্ক্রিন প্রিন্টিং (৪ দশমিক ৪৮ শতাংশ), আইএফআইএল ইসলামি মিউচুয়াল ফান্ড-১ (৪ দশমিক ৩৫ শতাংশ), রিলায়েন্স ওয়ান দা ফার্স্ট স্কিম অব রিলায়েন্স ইন্সুরেন্স মি: ফা: (৩ দশমিক ৯০ শতাংশ), তিতাস গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি (৩ দশমিক ৮২ শতাংশ), নিটল ইন্সুরেন্স কোম্পানি (৩ দশমিক ৫৯ শতাংশ), ফাইন ফুডস (৩ দশমিক ৪১ শতাংশ) এবং অলটেক্স ইন্ডাস্ট্রিজ (২ দশমিক ৯১ শতাংশ)।

দর হারানোর এ তালিকায় সব ক্যাটাগরির কোম্পানি বিবেচনায় নেওয়া হয়েছে।