পতনে সপ্তাহ শুরু পুঁজিবাজারে
বাংলাদেশের দুই বাজারেই সূচকের পতনের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে।
গত সপ্তাহে টানা চার কার্যদিবস সূচকের উত্থানের পর চলতি সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স কমেছে ৯ পয়েন্টের বেশি।
অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই কমেছে ২৩ দশমিক ৪ পয়েন্ট।
সূচকের পাশাপাশি দুই বাজারেই কমেছে লেনদেন। কমেছে বেশির ভাগ কোম্পানির শেয়ারের দর।
রোববার ডিএসইতে মোট ৪১৮ কোটি ২৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়। গত সপ্তাহের শেষ দিন বৃহস্পতিবার এই বাজারে ৪৪২ কোটি ৮৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল।
৩২৫টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার হাতবদল হয়। যারমধ্যে দর বেড়েছে ১০৫টির। কমেছে ১৬৩টির। আর দর বদলায়নি অর্থাৎ শেষ পর্যন্ত আগের দিনের দরেই লেনদেন শেষ হয়েছে ৫৭টির দর।
ডিএসই এক্স আগের কার্যদিবসের চেয়ে ৯ দশমিক ১৪ পয়েন্ট কমে ৪৫৬৮ দশমিক ৪২ পয়েন্ট, ডিএস-৩০ মূল্য সূচক ৫.৯১ পয়েন্ট কমে ১৭৮৯.২৮ পয়েন্ট এবং ডিএসইএস শরীয়াহ্ সূচক ০.৮০ পয়েন্ট কমে ১১২২.২৩ পয়েন্টে দাঁড়িয়েছে।
দাম বাড়ার শীর্ষে থাকা দশ কোম্পানি হলো- সোনালী আঁশ, উসমানিয়া গ্লাস ফ্যাক্টরি, ইস্টার্ন কেবলস, নর্দান জুট, সিভিও পেট্রোকেমিক্যাল, শমরিতা হাসপাতাল, লিবরা ইনফিউশন, রেনউইক যজ্ঞেশ্বর, জিকিউ বল পেন ও জেমিনি সি ফুড।
অপরদিকে সিএসই সার্বিক সূচক সিএএসপিআই আগের দিনের চেয়ে ২৩ দশমিক ৪ পয়েন্ট কমে ১৪ হাজার ৪৭ পয়েন্টে অবস্থান করছে।
লেনদেন হয়েছে ২৭ কোটি টাকা শেয়ার।
লেনদেন অংশ নেয়া হওয়া ২৪২টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দাম বেড়েছে ৮৪টির, কমেছে ১১৯টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৯টির দর।
