২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সূচক বেড়েছে পুঁজিবাজারে

সপ্তাহের শেষ দিনের লেনদেনে দুই পুঁজিবাজারে বেড়েছে সূচক।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Aug 2016, 05:43 PM

Updated : 11 Oct 2022, 08:34 PM

ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স এদিন প্রায় দুই পয়েন্ট বেড়ে চার হাজার ৫৭৮ পয়েন্ট হয়েছে।

বৃহস্পতিবার ডিএসইতে ৪৪২ কোটি ৮৬ লাখ টাকার শেয়ার হাতবদল হয়েছে, যা আগের দিনের চেয়ে দুই শতাংশ কম।

ডিএসইতে লেনদেনে থাকা ৩২৫টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১০৯টির, কমেছে ১৬৮টির ও অপরিবর্তিত রয়েছে ৪৮টির দাম।

অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই এদিন ১১ পয়েন্ট কমে ১৪ হাজার ৭০ পয়েন্ট হয়েছে।

সিএসইতে এদিন লেনদেন হয়েছে ২৬ কোটি ৯০ লাখ টাকার শেয়ার, যা আগের দিন থেকে ৯ দশমিক ৫৭ শতাংশ কম।

লেনদেনে থাকা ২৪৯টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১০২টির, কমেছে ১১৪টি এবং অপরিবর্তিত রয়েছে ৩৩ টির দাম।