২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

লভ্যাংশ দেবে না পিপলস লিজিং

ব্যাংক বর্হিভূত আর্থিক খাতের কোম্পানি পিপলস লিজিং অ্যান্ড ফিন্যান্সিয়াল সার্ভিস লিমিটেড ‘নো ডিভিডেন্ড’ ঘোষণা করেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Aug 2016, 03:02 PM

Updated : 20 Aug 2022, 01:22 PM

বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়।

কোম্পানির পরিচালনা পর্ষদ ২০১৫ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাব বছরের জন্য বিনিয়োগকারীদের কোনো লভ্যাংশ না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

আলোচিত বছরে কোম্পানিটি শেয়ার প্রতি লোকসান করেছে ৩ টাকা ৩ পয়সা। আর কোম্পানিটির প্রকৃত সম্পদ মূল্য দাঁড়িয়েছে ১২ টাকা ৯৮ পয়সা।

কোম্পানিটির রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ২৮ অগাস্ট। বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২২ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে ।

কোম্পানিটি সমাপ্ত হিসাব বছরে কোনো লভ্যাংশ না দেওয়ায় ‘এ’ ক্যাটাগরি থেকে ‘জেড’ ক্যাটাগরিতে নেমে গেছে।

রোববার থেকে কোম্পানিটি পুঁজিবাজারে ‘জেড’ ক্যাটাগরিতে লেনদেন করবে।

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) নির্দেশনা অনুযায়ী, রোববার থেকে পিপলস লিজিংয়ের শেয়ার কিনতে কোনো ঋণ সুবিধা দেওয়া যাবে না।