স্কয়ার টেক্সটাইলের ৩৫ শতাংশ লভ্যাংশ ঘোষণা
পুঁজিবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি স্কয়ার টেক্সটাইল লিমিটেডের পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য ৩৫ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে।
এর মধ্যে ২৫ শতাংশ নগদ ও ১০ শতাংশ বোনাস লভ্যাংশ।
মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জ ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়।
কোম্পানির পরিচালনা পর্ষদে সোমবারের সভায় ২০১৬ সালের ৩০ জুন পর্যন্ত শেষ হওয়া হিসাব বছরের জন্য এ লভ্যাংশ ঘোষণার সিদ্ধান্ত হয়।
আলোচিত সময়ে কোম্পানিটি শেয়ার প্রতি আয় (ইপিএস) করেছে ৪ টাকা ৫৭ পয়সা। একই সময়ে শেয়ার প্রতি প্রকৃত সম্পদ মূল্য (এনএভি) হয়েছে ৩৪ টাকা ৪৭ পয়সা।
আগামী ৮ সেপ্টেম্বর কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) হবে। এর জন্য রেকর্ড ডেট ঘোষণা করা হয়েছে ২৩ অগাস্ট।
