২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সূচক বেড়েছে পুঁজিবাজারে

সপ্তাহের তৃতীয় দিনের লেনদেনে সূচক বেড়েছে দুই পুঁজিবাজারেই।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Aug 2016, 07:29 PM

Updated : 20 Aug 2022, 01:21 PM

মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স প্রায় ১৯ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৫৫২ পয়েন্ট হয়েছে।

ঢাকার পুঁজিবাজারে ৪৪০ কোটি ৮৪ লাখ টাকার শেয়ার হাতবদল হয়েছে, যা আগের দিনের চেয়ে ১৬ শতাংশ বেশি।

ডিএসইতে লেনদেনে থাকা ৩২৪টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৮৫টির, কমেছে ৯৪টির ও অপরিবর্তিত রয়েছে ৪৫টির।

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই এদিন ৩৮ পয়েন্ট বেড়ে ১৩ হাজার ৯৯০ পয়েন্ট হয়েছে।

সিএসইতে এদিন লেনদেন হয়েছে ২০ কোটি ৯৯ লাখ টাকার শেয়ার, যা আগের দিন থেকে প্রায় ৬ শতাংশ কম।

লেনদেনে থাকা ২৪২টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১২৯টির, কমেছে ৭৭টি এবং অপরিবর্তিত রয়েছে ৩৬টির দাম।