২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মুনাফা বেড়েছে এনবিএলের

পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের কোম্পানি ন্যাশনাল ব্যাংক লিমিটেডের (এনবিএল) শেয়ার প্রতি মুনাফা (ইপিএস) বেড়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jul 2016, 01:57 PM

Updated : 20 Aug 2022, 01:19 PM

বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে জানানো হয়, চলতি বছরের প্রথম ছয় মাসে বেসরকারি ব্যাংকটি ইপিএস করেছে ১ টাকা ২১ পয়সা; গত বছরের একই সময়ে যা ছিল ৬৬ পয়সা ছিল।

অর্থাৎ ছয় মাসের ব্যবধানে এনবিএলের ইপিএস বেড়েছে ৫৫ পয়সা।

বুধবার কোম্পানির পরিচালনা পর্ষদের সভায় অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনায় এ তথ্য উঠে এসেছে।

বছরের প্রথম ছয় মাসে কোম্পানিটির শেয়ার প্রতি প্রকৃত সম্পদ মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ১৯ টাকা ১১ পয়সা; গত বছরের একই সময়ে যা ছিল ১৭ টাকা ৯২ পয়সা।

দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল-জুনে) কোম্পানিটির ইপিএস হয়েছে ৯৭ পয়সা; গত বছরের একই সময়ে যা ৪৩ পয়সা ছিল।