২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সপ্তম আইসিবি মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন বন্ধ

তহবিল রূপান্তরের জন্য পুঁজিবাজারে তালিকাভুক্ত সপ্তম আইসিবি মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jul 2016, 05:10 PM

Updated : 20 Aug 2022, 01:18 PM

বুধবার থেকে মিউচ্যুয়াল ফান্ডটির লেনদেন বন্ধ থাকবে বলে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে জানানো হয়েছে।

এতে বলা হয়, পুঁজিবাজারে ফান্ডটি বেমেয়াদি ফান্ড হিসেবে তালিকাভুক্ত ছিল। ফান্ডটিকে বেমেয়াদি থেকে মেয়াদি ফান্ডে রূপান্তরের জন্য ৮ অগাস্ট ইউনিট হোল্ডারদের সম্মতি নেওয়া হবে। এরপর ফান্ডটির লেনদেনের বিষয়ে সিদ্ধান্ত হবে।