দুই বাজারেই কমেছে সূচক ও লেনদেন
বাংলাদেশের দুই পুঁজিবাজারেই সপ্তাহের চতুর্থ দিন মূল্যসূচক ও লেনদেন কমেছে।
বুধবার প্রধান বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স প্রায় ১২ পয়েন্ট কমে ৪ হাজার ৫৩৮ পয়েন্ট হয়েছে।
এদিন ডিএসইতে ৪০৫ কোটি ২২ লাখ টাকার শেয়ার হাতবদল হয়, যা আগের দিনের চেয়ে ৯ দশমিক ৫৮ শতাংশ কম।
লেনদেনে থাকা ৩২৬টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১০১টির, কমেছে ১৬০টির ও অপরিবর্তিত রয়েছে ৬৫টির।
বুধবার অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ৩০ পয়েন্ট কমে ১৩ হাজার ৯৭৭ পয়েন্ট হয়েছে।
লেনদেনে অংশ নেওয়া ২৫১টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৮৪টির, কমেছে ১২৭টি এবং অপরিবর্তিত রয়েছে ৪০টির।
সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দেশের দুই পুঁজিবাজারেই লেনদেন ও সূচক বেড়েছিল।
