২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লেনদেন বেড়েছে দুই বাজারেই

সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দেশের দুই পুঁজিবাজারেই লেনদেন বেড়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jul 2016, 04:50 PM

Updated : 11 Oct 2022, 08:32 PM

মঙ্গলবার প্রধান বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৪৪৮ কোটি ১৫ লাখ টাকার শেয়ার হাতবদল হয়েছে, যা আগের ‍দিনের চেয়ে ১৩ শতাংশ বা প্রায় ৫৩ কোটি টাকা বেশি।

সোমবার এ বাজারে ৩৯৫ কোটি ৩১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল।

অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) ২৯ কোটি ২১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা সোমবারের চেয়ে ৪৮ শতাংশ বেশি।

সোমবার এ বাজারে লেনদেন হয় ১৯ কোটি ৮০ লাখ টাকার শেয়ার।

মঙ্গলবার ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া ৩২৫টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ারের মধ্যে দর বেড়েছে ১১৫টির, কমেছে ১৪৬টির এবং অপরিবর্তিত ছিল ৬৪টির দর।

এদিন ডিএসইএক্স বা প্রধান মূল্য সূচক দশমিক ৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৪ হাজার ৪৮১ দশমিক ৫৯ পয়েন্টে।

ডিএসইএস বা শরীয়াহ সূচক ১ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ১১৬ পয়েন্টে। আর ডিএস৩০ সূচক দশমিক ৩ পয়েন্ট কমে অবস্থান করছে এক হাজার ৭৭৭ পয়েন্টে।

অন্যদিকে সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ১২ দশমিক ২১ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৪ হাজার  ৬ দশমিক ৭০ পয়েন্টে।

এ বাজারে লেনদেন হয়েছে ২৪৮টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ৯৫টির, কমেছে ১১৯টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৪টির দর।